শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
চট্রগ্রামের সাতকানিয়ায় ট্রাক চাপায় নালিতাবাড়ীর কলেজ ছাত্র নিহত
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১২ এএম
নিহত কলেজছাত্র খোরশেদ রাব্বি। ছবি: প্রতিনিধি

নিহত কলেজছাত্র খোরশেদ রাব্বি। ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাক চাপায় শেরপুরের নালিতাবাড়ীর খোরশেদ রাব্বি (২৬) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি নালিতাবাড়ী শহরের নিলামপট্টি এলাকার শিক্ষক ফজলুর রহমানের পুত্র। তিনি আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অর্নাস চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

জানা গেছে, রাব্বি আরও চার বন্ধুসহ মোট পাঁচজন একটি নোহা গাড়িযোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। ভোরের দিকে তারা চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে বিশ্রাম নিচ্ছিলেন।

এ সময় রাব্বি গাড়ি থেকে নেমে পেছনের সিটে বসার উদ্দেশ্যে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য গাড়ির বাইরে আসেন। ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নালিতাবাড়ীতে গভীর শোকের সৃষ্টি হয়। পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম বিরাজ করছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close