শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
বগুড়ায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৫ এএম
ব্যাংক কর্মকর্তা সামিউল হাসান শুভ। ছবি: প্রতিনিধি

ব্যাংক কর্মকর্তা সামিউল হাসান শুভ। ছবি: প্রতিনিধি

বগুড়ায় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হওয়ার ১১ দিনের মাথায় সামিউল হাসান শুভ (৩৩) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বগুড়া শহরের সাবগ্রাম এলাকার ‘মায়ের আশ্রয়’ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে অসুস্থ অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, জনতা ব্যাংক-এর দুপচাঁচিয়া শাখার কর্মকর্তা শুভ মাদকাসক্ত ও মানসিক রোগে আক্রান্ত হয়ে কয়েক মাস ধরে মানসিক রোগ বিশেষজ্ঞের চিকিৎসা নিচ্ছিলেন। চলতি মাসের শুরুতে শারীরিক ও মানসিক অবস্থার অবনতির কারণে বিশেষজ্ঞ চিকিৎসক তাকে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তির পরামর্শ দেন। গত ১৩ ফেব্রুয়ারি তাকে সাবগ্রাম এলাকার ওই কেন্দ্রে ভর্তি করা হয়।

নিরাময় কেন্দ্র সূত্রে জানা যায়, ইফতারের পর থেকে তিনি না খেয়ে ছিলেন এবং অসুস্থ হয়ে রক্তচাপ কমে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

তবে নিহতের স্বজনদের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর খবর পেয়ে তারা গিয়ে শুভর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। তাদের দাবি, নিরাময় কেন্দ্রের নির্যাতনের ফলেই তার মৃত্যু হয়েছে।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতর-এর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শেই তাকে ভর্তি করা হয়েছিল। নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, ঘটনার আগে ও পরে নিরাময় কেন্দ্রের সিসিটিভি ফুটেজ প্রাথমিকভাবে বিশ্লেষণ করে নির্যাতনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close