শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
কুষ্টিয়ায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ধোবাইল ইউনিয়নের কাদেরপুর ৮ নম্বর ওয়ার্ডে জিকে ক্যানাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কাদেরপুর এলাকার কহন আলীর ছেলে আলী হোসেন (৩) মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের রাস্তার ওপর জিকে ক্যানালের ধারে খেলাধুলা করছিল। একপর্যায়ে খেলতে খেলতে সে অসাবধানতাবশত ক্যানালের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করেন। তবে অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

খবর পেয়ে বুধবার সকাল ৮টার দিকে খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে নিখোঁজস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে স্থানীয় এলাকাবাসী শিশুটির মরদেহ দেখতে পান। পরে খুলনা ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   নিখোঁজ   মরদেহ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close