রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সাভারে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৪ পিএম

সাভার বাসস্ট্যান্ড এলাকায় গভীর রাতে অভিযানে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, বাসস্ট্যান্ড সড়ক এলাকায় নিয়মিত টহলকালে বাংলাদেশ সেনাবাহিনীর সাভার আর্মি ক্যাম্পের একটি দল সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। এ সময় একদল ব্যক্তি কয়েকজন পথচারীকে ঘিরে ধরার চেষ্টা করলে সেনাসদস্যরা দ্রুত কৌশলগত অবস্থান নিয়ে অভিযান চালান।

তাৎক্ষণিক ধাওয়ায় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশিতে দেশীয় ধারালো অস্ত্র ও উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পরবর্তীতে আশপাশ এলাকায় তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে আরও দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং রাতের আঁধারে পথচারী ও দূরপাল্লার যাত্রীদের টার্গেট করত।

আটক ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, গাঁজা, মদ, দেশীয় ধারালো অস্ত্র, মাদক বিক্রির নগদ অর্থ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে চক্রটি এলাকায় সক্রিয় ছিল। সেনাবাহিনীর অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে তারা মন্তব্য করেন।

অভিযান শেষে আটক চারজন ও উদ্ধার আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। 

জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close