শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
রাজনীতি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারের দাওয়াত দিল জামায়াত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৭ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতার মাহফিলের দাওয়াত দিয়েছেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সেই মাহফিলে উপস্থিত থাকার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে দাওয়াতপত্রটি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

দাওয়াত দেওয়া শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা এসেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠান আগামী ২৮ ফেব্রুয়ারি, সেটার আনুষ্ঠানিক দাওয়াতপত্রই দিতে এসেছিলাম। এটাই মূল বিষয় ছিল।’

তিনি আরও বলেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি আমাদের ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতে এসেছিলাম। তিনি খুব আন্তরিকতার সঙ্গেই কবুল করেছেন। যাবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমাদের আমিরে জামায়াত তাকে সপরিবারে, তার স্ত্রী ও কন্যাকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। উভয়কেই আমরা দাওয়াতপত্র দিয়েছি। তিনি সেটা গ্রহণ করেছেন।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রী   ইফতার   জামায়াত  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close