শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
স্কুল শিক্ষার্থীদের কোরআন ও নামাজ শিক্ষা কোর্স চালু করিম-বানু ফাউন্ডেশনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৯ পিএম
ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে সহিহ-শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত ও নামাজ শিক্ষা কোর্স চালু করেছে করিম-বানু ফাউন্ডেশন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুরা ইউনিয়নে চালু হওয়া একটি কোরআন ও নামাজ শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের সদস্যরা।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন নিজস্ব অর্থায়নে জেনারেল শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের জন্য এ কোর্স চালু করেন। 

তিনি বলেন, ‘রমজান মাসকে কেন্দ্র করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সহিহ-শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত ও নামাজ শেখানোর ব্যবস্থা করা হয়েছে।’

ফাউন্ডেশনের সদস্য এইচ এম জুবায়ের বলেন, স্কুলের শিক্ষার্থীরা যাতে শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সহিহ তেলাওয়াত ও সঠিক নিয়মে নামাজ শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে রমজান উপলক্ষে দেশব্যাপী অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের কর্মসূচিও হাতে নিয়েছে ফাউন্ডেশনটি। ইতোমধ্যে কয়েকশ অসহায় পরিবারের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য, ‘মানবতার পাশে—মানুষের কল্যাণে’ স্লোগানকে ধারণ করে এ বছরও ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে কয়েক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close