শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের জয়হরি গ্রামের হাজির মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে হাজির মোড় সংলগ্ন ভুট্টা ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে লালমনিরহাট সদর থানায় খবর দেন।
 
খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিক তদন্তের অংশ হিসেবে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা নন।
 
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, ‘মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা না কী স্বাভাবিক মৃত্যু, তা নিশ্চিত হওয়া যাবে।’
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  লালমনিরহাট    ভুট্টা ক্ষেত    অজ্ঞাত ব্যক্তি    মরদেহ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close