সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
চাটখিলে এমপি খোকনের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৫ পিএম আপডেট: ২৫.০২.২০২৬ ৪:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের নবনির্বাচিত সাংসদ এএম মাহাবুব উদ্দিন খোকনের সাথে মতবিনিময় করেছেন চাটখিল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন দপ্তরের সমস্যা ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবি, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মোশতাক আহমেদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী শাহিনুর আলম প্রমুখ। 
 
এছাড়াও চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হানিফ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মহি উদ্দিন হাসান, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল ও সদস্য সচিব আহসানুল হক মাসুদ সভায় উপস্থিত ছিলেন।
   
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের বিদ্যমান সমস্যা, মাদকদ্রব্যের বিস্তার, কিশোর গ্যাংয়ের কার্যক্রম ও জুয়া প্রতিরোধসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
 
সভায় মাহবুব উদ্দিন খোকন সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করে উপজেলার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  চাটখিল    এমপি খোকন    মতবিনিময়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close