শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
গলাচিপায় দাদা-দাদির বিরুদ্ধে পৈতৃক বসতঘর থেকে উচ্ছেদের অভিযোগ নাতির
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় দাদা-দাদির বিরুদ্ধে বসতঘর থেকে বের করে দেওয়া এবং ঘরটি তালাবদ্ধ করে রাখার অভিযোগ করেছেন সড়ক দুর্ঘটনায় নিহত শামীম প্যাদার বড় ছেলে এসএসসি পরীক্ষার্থী রোমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে শামীম প্যাদার ছোট ছেলে রুসান (৩) ও স্ত্রী ফেরদৌসী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রোমান জানান, তার বাবা গলাচিপার গোলখালীর বড় গাবুয়া গ্রামের বাসিন্দা মো. জালাল প্যাদার ছেলে শামীম প্যাদা। তিনি ২০২৫ সালের ১৮ অক্টোবর মোটরসাইকেলে যাত্রী নিয়ে পটুয়াখালী থেকে গলাচিপা আসার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান। তার বাবা মারা যাওয়ার কিছু দিন পরে তাদের পৈতৃক ভিটার বসতঘর থেকে দাদা জালাল প্যাদা, দাদি আনোয়ারা বেগম, ফুফু শারমিন ও চাচা সোহাগ—এরা সবাই মিলে জোরপূর্বক বের করে ঘরটি তালাবদ্ধ করে রেখেছে।

রোমান আরও জানান, সেই থেকে তারা সবাই অসহায়ের মত তার নানার আশ্রয়ে আছেন। সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পূর্বে বাবার রেখে যাওয়া দেনা পরিশোধ করতে গিয়ে আত্মীয়দের কাছে বর্তমানে দুই লাখ টাকা দেনাগ্রস্থ হয়েছেন। এমনকি তার বাবার রেখে যাওয়া কবলাকৃত জমির ফসলও দিচ্ছে না। বরং তাদের গোটা পরিবারকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।

তাই, এ বিষয়ে পিতৃহীন অসহায় পরিবারটি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গলাচিপা   দাদা-দাদির বিরুদ্ধে   পৈতৃক বসতঘর   উচ্ছেদের অভিযোগ নাতির  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close