রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কালীগঞ্জে অনলাইন জুয়াড়ি চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৮২টি অবৈধ সিমসহ অনলাইন জুয়াড়ি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। 
 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে কালীগঞ্জ উপজেলার দুইটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

দুপুরে লালমনিরহাট গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
 
পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী গ্রামের বাদশা মিয়ার বাড়িতে অভিযান চালায়। সেখানে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সিম ব্যবহার করে অনলাইনে জুয়া পরিচালনা ও সিম বিক্রির সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লতাবর ঢাকাইয়া টারী এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উত্তর বত্রিশ হাজারী গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (২১),  নুরুল আমিনের ছেলে রফিকুল ইসলাম আকাশ (২০) ও কুতুব উদ্দিন রানার ছেলে মেহেদী হাসান (১৯)। 
  
এছাড়াও এই চক্রের সাথে জড়িত নোয়াখালীর হাজীগ্রামের আব্দুল হাইয়ের ছেলে আফছার আলী (২৩) ও কালীগঞ্জের লতাবর ঢাকাইয়াটারী গ্রামের নুরুল আমিন ভুট্টুর ছেলে আশরাফুল ইসলাম আরিফুলকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।
 
অভিযানে আসামিদের কাছ থেকে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনে ব্যবহৃত ৮২টি অবৈধ সিম কার্ড এবং ছয়টি স্মার্টফোন উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত সিম কার্ডগুলোতে নগদ ও বিকাশ অ্যাকাউন্ট সচল ছিল বলে জানায় পুলিশ।
  
লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ আইনে কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান চলবে।’
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কালীগঞ্জ    অনলাইন    জুয়াড়ি চক্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close