শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
সড়কে নিম্নমানের ইট-খোয়া ব্যবহারের অভিযোগ, নির্মাণকাজ বন্ধ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নে গার্ডের দোকান থেকে নতুনবাজার সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট-খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের আপত্তির মুখে আপাতত নির্মাণকাজ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। 

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, ৩ হাজার একশ মিটার দীর্ঘ ও ১৬ ফুট প্রশস্ত এ সড়কটির কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স ফরমান টেক কর্পোরেশন’। প্রকল্পের চুক্তিমূল্য ৩ কোটি ৮১ লাখ টাকা। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে দেখা যায়, রাস্তার পাশে ইটের খোয়া স্তূপ করে রাখা হয়েছে। স্থানীয়দের দাবি, ব্যবহৃত খোয়ার অনেক অংশ ভাঙা ও নরম হওয়ায় তা নিম্নমানের। শ্রমিকদের খোয়ায় পানি ছিটাতে দেখা যায়। 

এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের উপকরণ দিয়ে তড়িঘড়ি কাজ শেষের চেষ্টা চলছে—যা সড়কের স্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি করেছে। 

স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, “নিম্নমানের খোয়া দিয়ে কাজ করলে অল্প সময়েই সড়ক নষ্ট হবে। প্রতিবাদ জানালে কর্তৃপক্ষ কাজ বন্ধ রেখেছে। ছাত্রদল নেতা আব্দুল হালিমের দাবি, অনেক খোয়া হাতে চাপ দিলেই ভেঙে যাচ্ছে—এ ধরনের উপকরণ ব্যবহার করলে বর্ষায় সড়ক ক্ষতিগ্রস্ত হবে।”

সাবেক ইউপি সদস্য পেয়ার আহমেদ বলেন, “বড় বাজেটের প্রকল্পে নিম্নমানের সামগ্রী গ্রহণযোগ্য নয়; মান বজায় থাকলে তারা সহযোগিতা করবেন।”

ঠিকাদার আরিফুল ইসলাম আরিফ জানান, “এক নম্বর ইটের মূল্য পরিশোধ করা হলেও সরবরাহকৃত ইট নিয়ে অভিযোগ উঠেছে। বিষয়টি ইটভাটা কর্তৃপক্ষকে জানানো হয়েছে; খারাপ ইট পাওয়া গেলে তা সরিয়ে নেওয়া হবে।”

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জুনায়েদ আবসার চৌধুরী অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, “নিম্নমানের ইট-খোয়া ব্যবহারের প্রমাণ পাওয়ায় কাজ বন্ধ রাখা হয়েছে। সড়ক থেকে নিম্নমানের খোয়া অপসারণ করে মানসম্মত উপকরণ দিয়ে কাজ চালানোর জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, “নিম্নমানের ইট অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সুযোগ নেই।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  সড়ক   নিম্নমানের ইট-খোয়া   নির্মাণকাজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close