শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
মদনে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৪ পিএম
আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন

নেত্রকোনার মদন উপজেলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আনোয়ার হোসেন (৩০) নামের পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা নিজ গ্রামের বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ার হোসেন তিয়শ্রী ইউনিয়নের শিবপাশ গ্রামের মৃত মঞ্জিল মিয়ার ছেলে।

মদন থানার উপপরিদর্শক (এসআই) ফয়সালের নেতৃত্বে এসআই হাশেম, এসআই তারা মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) সাকিব, এএসআই কামাল ও কনস্টেবল মুন্সি সাইদুল ইসলাম অভিযানে উপস্থিত ছিলেন।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান বলেন, ‘মদন থানার অস্ত্র ও মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সে শিবপাশা গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নেত্রকোনার জেল হাজতে পাঠানো হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মদনে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close