সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
শার্শায় আইসিএনএ রিলিফ কানাডার রমজান ফুড প্যাক বিতরণ
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রমজান মাস উপলক্ষে আইসিএনএ রিলিফ কানাডার অর্থায়নে এবং যশোরের শার্শা উপজেলার নবনির্বাচিত সাংসদ আজীজুর রহমানের সার্বিক সহযোগিতায় রমজান ফুড প্যাক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) নাভারণ দারুল আমান ট্রাস্ট প্রাঙ্গণে এ কার্যক্রমের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি আজীজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা জামায়াতের আমীর ফারুক হাসান, থানা সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম, যুব জামায়াতের সভাপতি আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মো. মকবুল হুসাইন, শার্শা ইউনিয়ন আমীর আবু ইয়াহইয়া।

এ সময় শার্শা উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২০০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আজীজুর রহমান বলেন, ‘রমজানের মতো পবিত্র মাসে শার্শা উপজেলার ২০০ দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। ইসিএনএ রিলিফ কানাডার এই মানবিক উদ্যোগের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রমের মাধ্যমে শার্শার প্রতিটি দরিদ্র পরিবারের পাশে থাকার চেষ্টা করবো।’

বেনাপোল থেকে আসা উপকারভোগী সাহেব আলী বলেন, ‘আমরা আগে কখনও এ রকম সহযোগিতা পাইনি। মাওলানা আজীজুর রহমান এমপি হওয়ার পর এই সহায়তা পেয়ে আমরা খুবই আনন্দিত।’

ডিহি ইউনিয়নের বাসিন্দা জোহরা খাতুন বলেন, ‘পরিবার নিয়ে অনেক কষ্টে দিন পার করছিলাম। আজ এই খাবারগুলো পেয়ে আমি অনেক খুশি।’

রমজান মাসে এ ধরনের মানবিক ও সেবামূলক উদ্যোগ দরিদ্র মানুষের মাঝে স্বস্তি ও আশার আলো ছড়িয়ে দিয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শার্শা   আইসিএনএ রিলিফ কানাডা   রমজান ফুড প্যাক বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close