শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে এমপি আলফারুকের নেতৃত্বে হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. আলফারুক আব্দুল লতীফের নেতৃত্বে হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নীলফামারী জেনারেল হাসপাতলে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি শেষে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন আলফারুক আব্দুল। এসময় তিনি সেবার মান নিশ্চিতে চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন। 

পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, শহর শাখা জামায়াতে ইসলামীর নায়েব আমীর মোহাম্মদ মুছা, সহকারী সেক্রেটারি মো. হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মোকাররম হোসেন, আব্দুল সালাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক, নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. মো. আব্দুল্লাহ হেল মাফি, আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আতিকুর রহমান ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক মো. আব্দুল আওয়াল।

আলফারুক আব্দুল লতীফ বলেন, ‘পরিস্কার ও স্বাস্থ্যসম্মত শহর এবং হাসপাতাল গড়ে তুলতে এই কর্মসূচি শুরু হলো। এখন থেকে নিয়মিত এই কার্যক্রম চলবে।’

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   এমপি আলফারুক   হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close