মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
অষ্টগ্রামে বসতঘরে অগ্নিকাণ্ড, নানা বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশুর
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় গভীর রাতে বসতঘরে আগুনে দগ্ধ হয়ে তৌহিদুল ইসলাম নামে (৮) শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
 
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার দেওঘর ইউনিয়নের আলিনগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদুল ইসলামের মৃত্যু হয়। 

এ ঘটনায় উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

নিহত তৌহিদুল ইসলাম অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের বাতশালা গ্রামের আব্দুল মজিদের ছেলে। সে তার মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে আলিনগর গ্রামের কৃষক আবু তুরাবের বসতঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরে। এতে দুইটি বসতঘর, নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ গৃহস্থালি সামগ্রী সম্পূর্ণ পুড়ে যায়। 

এ সময় বসতঘরো নানার সাথে ঘুমন্ত অবস্থায় শিশু তৌহিদুল ইসলাম অগ্নিদগ্ধ হয়। অগ্নিকাণ্ড আবু তুরাব পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

খবর পেয়ে অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে রওয়ানা করলেও আলীনগর সড়কে অতিরিক্ত গতিরোধক ও রাস্তা দখল করে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার কারণে দেরি হয়। ফলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা।

পরে স্থানীয় লোকজন আহত তৌহিদুল ইসলামকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার উন্নতি না হলে রাতেই ঢাকা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। অগ্নিকাণ্ডে শিশুর প্রায় ৬০ ভাগ শরীর পুড়ে যায়। এরপর বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান বলেন, ‘নানার সাথে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হওয়া শিশু তৌহিদুল ইসলামের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অষ্টগ্রামে বসতঘরে অগ্নিকাণ্ড   নানা বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close