শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
সমস্যা সমাধানে ৭ দিনের জায়গায় যেন ৮ দিন না হয় : আমির হামজা
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪২ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, কুষ্টিয়া পৌরসভার সমস্যা চিহ্নিত করে সমাধানে ৭ দিনের জায়গায় যেন ৮ দিন না হয়।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পৌর অডিটরিয়ামে নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

সভায় নাগরিকরা যানজট, বিশুদ্ধ পানির সংকট, মশার উপদ্রব, আবর্জনা অপসারণ, সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থাসহ মোট ১৫টি সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলো শুনে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট পৌর কর্মকর্তাদের নোট নেওয়ার নির্দেশ দেন এ সংসদ সদস্য। 

তিনি বলেন, “কিছু সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন হলেও যেগুলো দ্রুত সমাধান সম্ভব—সেগুলোর জন্য এক সপ্তাহ সময় নির্ধারণ করা হয়েছে। ৭ দিনের জায়গায় যেন ৮ দিন না হয়। নির্ধারিত সময়ের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি চাই। প্রয়োজনে আমি আবার এসে নাগরিকদের কথা শুনব।”

পৌর কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি অতীতের অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে সতর্ক করেন। সামনে যেন কোনো ধরনের দুর্নীতি না হয় এবং সেবায় স্বচ্ছতা নিশ্চিত করা হয়। সেজন্য কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন, পুলিশ সুপার জসীম উদ্দিন, পৌর প্রশাসক আহমেদ মাহবুবউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  সমস্যা সমাধান   আমির হামজা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close