রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নির্বাচনের জন্য ১০০ টাকাও খরচ করিনি : হাসনাত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫২ পিএম
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ

“জনগণ আমাকে বিনা পয়সায় ভোট দিয়েছে। এমপি নির্বাচনের জন্য ১০০ টাকাও খরচ করিনি।”—এ মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমার দায়বদ্ধতা আছে দেবিদ্বারের মানুষের কাছে। এজন্য আমার সর্বোচ্চটা দিয়ে নাগরিকবান্ধব দেবিদ্বার গড়ে তুলব।”

একইসঙ্গে তিনি দেবিদ্বারে গোমতী নদীর মাটিখেকোদের বিরুদ্ধে—ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।

সভায় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার মো. ফয়সাল উদ্দিন, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   ১০০ টাকা   হাসনাত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close