শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল মালেক নিহত
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৮ পিএম
আব্দুল মালেক

আব্দুল মালেক

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ ও স্থানীয় জনগণের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখা লড়াকু সাংবাদিক আব্দুল মালেক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

আব্দুল মালেক ‘সেন্টমার্টিন সী প্রবাল রির্সোট’ -এর সত্ত্বাধিকারি ছিলেন। আব্দুল মালেক টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নের মৃত আলী হোসেনের ছোট ছেলে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) কক্সবাজারের বাংলাবাজার এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি সৌদি আরব যাওয়ার উদ্দেশে রামুর জুয়ারিয়া নালায় তিন দিনের একটি প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন। বুধবার ছিল প্রশিক্ষণের শেষ দিন। সেখান থেকে কক্সবাজারে ফেরার পথে বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক পর্যটন ব্যবসার পাশাপাশি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা দৈনিক হিমছড়িতে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পরিবেশ সংরক্ষণ এবং সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দাদের অধিকার রক্ষায় তিনি সবসময় সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। 

তার মৃত্যুতে সেন্টমার্টিন ও কক্সবাজারে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। 

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close