সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
সাইকেলে ঘুরে গ্রামবাসীর খোঁজ নিলেন এমপি সালাহউদ্দিন আইউবী
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৯ পিএম
ছবি: সাংসদ সালাহউদ্দিন আইউবী

ছবি: সাংসদ সালাহউদ্দিন আইউবী

গাজীপুর-৪ (কাপাসিয়া উপজেলা) আসনের সাংসদ সালাহউদ্দিন আইউবী সাইকেলে ঘুরে গ্রামবাসীর সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন।
 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি উপজেলার কাপাসিয়া সদর ইউনিয়ন এলাকায় সাইকেলে ঘুরে এ কর্মসূচি পালন করেন।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, তিনি একটি সাইকেল চালিয়ে কাপাসিয়া সদরের একাধিক গ্রামে যান এবং পথিমধ্যে সড়কের আশপাশের সাধারণ মানুষের সঙ্গে হাত নেড়ে কথা বলেন। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
 
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি সালাহউদ্দিন এমপি। আপনারা কেমন আছেন? আমি দাঁড়িপাল্লার সালাহউদ্দিন।’
 
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, ‘কেও নির্বাচিত হলে দেখাই যায় না অথচ এই এমপি আমাদের বাড়ির সামনে এসে খোঁজ নিয়ে গেলেন।’

এর আগে একই দিন সকালে তার উদ্যোগে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় চার শত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
  
তুরস্কভিত্তিক আন্তর্জাতিক মানবিক সংস্থা হাসেনি ইন্টারন্যাশনালের ‘হাসেনি রমজান খাদ্য প্যাকেজ বিতরণ ২০২৬’ কর্মসূচির আওতায় বুধবার উপজেলার তিনটি পৃথক স্থানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

কপালেশ্বর গ্রামের বাসিন্দা আয়েশা বেগম (৪০) বলেন, ‘রমজানের সময়ে এমন সহায়তা আমাদের জন্য অনেক বড় স্বস্তির।’
 
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিটি খাদ্য প্যাকেজে চাল, ডাল, তেলসহ ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হয়েছে, যার মোট ওজন ২৬ কেজি।
 
সালাহউদ্দিন আইউবী বলেন, ‘সাধারণ মানুষ যাতে কয়েক সপ্তাহ খাদ্যের ঘাটতি ছাড়াই চলতে পারে, সে উদ্দেশেই এই সহায়তা দেওয়া হয়েছে। ঈদের আগে মোট ১ হাজার ৫০০ পরিবারের মাঝে সমৃদ্ধ খাদ্য প্যাকেট বিতরণ করা হবে।’
 
পর্যায়ক্রমে পাঁচ হাজার পরিবারে সহযোগিতা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘প্রায় আশি বছর বয়সি বৃদ্ধ সাইকেল চালিয়ে এসে সাইকেল রেখে দৌড়ে আমার কাছে আসলেন। তিনি রীতিমতো হাঁপাচ্ছিলেন। তখন আমি সেই স্থান ত্যাগ করার উপক্রম। তিনি বলছিলেন তিনি আমার সাথে যাবেন। তখন আমি বললাম। ঠিক আছে আপনি আমার গাড়িতে উঠেন। আমি আপনার সাইকেল চালিয়ে যাচ্ছি। এই সুযোগে দীর্ঘদিন পর দুই চাকার সবচেয়ে প্রবীণ বাহন চালানো হলো। আলহামদুলিল্লাহ, এমন নিঃস্বার্থ ভালোবাসাই আমার পথচলার অন্যতম পাথেয়। মহান আল্লাহ তাদের এই মহব্বত কবুল করে নিন। আমি যেন তাদের পাশে থেকে কিছু করে যেতে পারি, মহান আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন।’
  
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  সালাহউদ্দিন আইউবী    জামায়াতের এমপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close