শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
দায়িত্বরত ট্রাফিক পুলিশকে মারধর, চালক গ্রেপ্তার
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দায়িত্ব পালনকালে এক ট্রাফিক কর্মকর্তা হামলার শিকার হয়েছেন। 
 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের বিবিরহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 
 
পুলিশ জানায়, ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টর (টিএসআই) মো. মফিজ উদ্দিন বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন। এ সময় একটি ডাম্প ট্রাক থামিয়ে কাগজ দেখতে চাইলে চালক আকবর ক্ষিপ্ত হন। একপর্যায়ে তিনি অতর্কিতভাবে টিএসআই মফিজ উদ্দিনের ওপর হামলা চালান। এতে তিনি মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হন। 

ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা অভিযুক্ত চালককে আটক করে ফটিকছড়ি থানা হেফাজতে নিয়ে যায়। এ ঘটনায় সরকারি কাজে বাধা প্রদানের দায়ে পুলিশ মামলা দায়ের করেছে।
 
আহত কর্মকর্তা মো. মফিজ উদ্দিন বলেন, ‘নিয়মিত দায়িত্ব পালনের সময় কাগজপত্র যাচাই করতে গেলে চালক হঠাৎ হামলা চালায়।’

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তার করে মামলা দায়ের করা হয়েছে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ট্রাফিক    পুলিশ   গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close