সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
জিলাপীতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার
মৌলভীবাজারে বেঙ্গল সুইট ফুডকে ষোলো লক্ষ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৪ পিএম আপডেট: ২৬.০২.২০২৬ ১:১৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জিলাপীতে নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় মৌলভীবাজারের বেঙ্গল সুইট ফুডকে ১৬ লক্ষ টাকা জরিমানা করেছে মৌলভীবাজার বিশুদ্ধ খাদ্য আদালত। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা কার্যালয়ের বাংলাদেশ নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন জরিমানার বিষয়টি নিশ্চিত করেন। 
 
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে জিলাপীতে নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্তের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৮ আগস্ট বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী বাদি হয়ে ‘বেঙ্গল সুইট ফুড’ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালত মৌলভীবাজারে মামলা দায়ের করেন। 

হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য, যা খাদ্য উৎপাদনে ব্যবহার ‘খাদ্য-সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭’ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ এবং ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। 
    
জানা যায়, মামলার ধারাবাহিক শুনানি শেষে বিশুদ্ধ খাদ্য আদালত ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক আরিফ বিল্লাহ তারেক সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিরাপদ খাদ্য আইন-২০১৩' এর দুটি ধারায় ‘বেঙ্গল সুইট ফুড’ প্রতিষ্ঠানকে মোট ১৬ টাকা জরিমানা আরোপ ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 
  
মৌলভীবাজার জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন বলেন, ‘হাইড্রোজ যুক্ত খাবার গ্রহণের ফলে শরীরের বিভিন্ন অঙ্গ বিশেষ করে কিডনী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এছাড়াও পাকস্থলীর ক্যান্সার, পেটের পীড়া, আলসার ও মানব দেহের বিভিন্ন হরমোনের কার্যক্রমে ব্যাঘাত ঘটায়।’
 
তিনি বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আমরা বদ্ধপরিকর। ভেজাল ও ক্ষতিকারক উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। জনসাধারণকে নিরাপদ খাদ্য সংক্রান্ত যেকোনো অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:   বেঙ্গল সুইট ফুড    জরিমানা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close