শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক হত্যা
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলায় জোরে বল করাকে কেন্দ্র করে তারেক রহমান (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার ঘরগাঁও এলাকায় বিকাল ৫টায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। 

নিহত তারেক ঘরগাঁও গ্রামের গাজী মিয়ার ছেলে। অভিযুক্ত আতিক নিহত তারেকের সমবয়সী এবং একই গ্রামের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে ঘরগাঁও এলাকার একটি মাঠে স্থানীয় যুবকরা মিলে ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে জোরে বল করাকে কেন্দ্র করে তারেকের সাথে আতিকের কথা কাটাকাটি শুরু হয়। সামান্য এই তর্কবিতর্ক মুহূর্তের মধ্যেই চরম আকার ধারণ করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আতিক তারেককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। 

এসময় তারেক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করে। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন খান। তিনি বলেন, ‘ইফতারের আগ মুহুর্তে ঘটনাটি ঘটে। বিষযটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’ 

এ ঘটনায় এলকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   খেলা   হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close