শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
রাজশাহীতে যুবক হত্যা, আসামি গ্রেপ্তার
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় পূর্ব শত্রুতার জেরে যুবক সাব্বির (২২) হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শাহ মখদুম থানাধীন পবা রাইস মিল পাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত সাব্বির মহানগরীর শাহ মখদুম থানার বাসিন্দা শাহিন ইসলামের ছেলে।

নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান, পিপিএম বুধবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আমিরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম ওরফে জাসন (২৫) ফল কাটার ছুরি দিয়ে সাব্বিরের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।’

পুলিশ জানায়, ‘ঘটনার পরপরই অভিযান চালিয়ে রাতে চর খিদিরপুর এলাকা থেকে প্রধান আসামি রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।’ 

গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিজ্ঞ আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   হত্যা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close