রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মানিকগঞ্জ টিআরইউ’র সঙ্গে এমপি জিন্নাহ কবিরের মতবিনিময় ও ইফতার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ)-এর সঙ্গে মতবিনিময় শেষে ইফতার মাহফিলে অংশ নেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে নিজ বাসভবনে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন।

মতবিনিময় সভায় সংসদ সদস্য বলেন, ‘মানিকগঞ্জের উন্নয়ন ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা একে অপরের পরিপূরক।’

তিনি বলেন, ‘গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জনসচেতনতা সৃষ্টি করছেন এবং উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরছেন। আমি সবসময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করি এবং গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই।’

উন্নয়ন কার্যক্রম তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মানিকগঞ্জ-১ আসনের চলমান উন্নয়ন প্রকল্প, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষা-স্বাস্থ্য খাতে অগ্রগতির বিষয়গুলো জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ 

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ স্থানীয় সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং গণমাধ্যমের বিভিন্ন দিক নিয়ে সংসদ সদস্যের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ টিআরইউ’র সভাপতি বিএম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ছারোয়ার ছানু ও মনিরুল ইসলাম মিহির, সহ-সভাপতি ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান, সহ-সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, কোষাধ্যক্ষ আব্দুল আলীম, দপ্তর সম্পাদক রাশেদুর রহমান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান ফয়জী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রানা পারভেজ, কার্যকরী সদস্য আকরাম হোসেন, আসাদ জামান, আলামিন মাহমুদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

পরে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  টিআরইউ   জিন্নাহ কবির   ইফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close