শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
মাদারীপুরের শিবচরে ভয়াবহ অগ্নিকান্ড
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৭ এএম আপডেট: ২৬.০২.২০২৬ ৬:২৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুর শিবচরের একটি খামারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টায় জেলার শিবচর পৌরসভার শিবরায়ের কান্দি গ্রামের কৃষক ওবায়দুল মোল্লার গবাদী পশুর খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে খামারে থাকা ৭টি গরু, ২০টি হাঁস ও ১টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ কৃষকের দাবি।

জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে কৃষক ওবায়দুল মোল্লার গবাদী পশুর খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৭টি গরু, ১টি ছাগল ও ২০টি হাঁসসহ খামারটি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই স্থানীয়রা প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ওবায়দুল মোল্লা বলেন, ‘গবাদিপশুই ছিল আমার জীবিকার একমাত্র অবলম্বন। অগ্নিকাণ্ডে সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর   অগ্নিকান্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close