রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
জুনিয়র বৃত্তির ফলাফলে দেশসেরা চিরিরবন্দরের আইডিয়াল স্কুল
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে সারাদেশে প্রথম হয়ে সেরাদের সেরা ফলাফল অর্জন করেছে দিনাজপুরের চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল।

জানা যায়, ওই প্রতিষ্ঠান থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৮৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৮৪ জনই বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৬৮ জন ট্যালেন্টপুলে এবং বাকি ১৬ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ৫৫ জন ছাত্র ও ২৯ জন ছাত্রী। 

দিনাজপুর শিক্ষাবোর্ডের সহ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘দিনাজপুর শিক্ষাবোর্ডের মধ্যে এটি সর্বোচ্চ সাফল্য। বিভিন্ন শিক্ষাবোর্ডেও এ ধরনের শতভাগ বৃত্তি এবং এক প্রতিষ্ঠান থেকে সর্বাধিক ট্যালেন্টপুল বৃত্তির সংবাদ এখনও পাওয়া যায়নি।’

প্রতিষ্ঠানটির পরিচালক আলহাজ্ব অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মমিন বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের যৌথ সমন্বয়ের ফলে এ ফলাফল অর্জিত হয়েছে। এ প্রতিষ্ঠানের শিক্ষকগণ যথেষ্ট আন্তরিক। সকলের আন্তরিকতা, দায়বদ্ধতা ও অধ্যাবসায়ের ফলে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ফলাফল ভাল করছে।’ 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close