সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
গোপালপুরে মাদ্রাসায় রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০২ পিএম আপডেট: ২৬.০২.২০২৬ ১:০৯ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভায় মাদ্রাসায় রান্না করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে শিউলী বেগম (৪৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) নন্দনপুর ভুয়ারচক এলাকায় রাত সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

নিহত শিউলী বেগম মাইজবাড়ী এলাকার মো মিন্টু মিয়ার স্ত্রী। তিনি সাম্প্রতিক সময়ে নন্দনপুর ভুয়ারচক এলাকায় তার পিতার বাড়িতে থাকতেন। দীর্ঘদিন ধরে তিনি মদিনাতুল উলুম নিজামিয়া মাদ্রাসা ও এতিমখানায় রান্নার দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার দিন ভোরে তিনি মাদ্রাসার রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় চুলার আগুনের সূত্র ধরে তিনি অগ্নিদগ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশের প্রাথমিক ধারণা।

খবর পেয়ে গোপালপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অন্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close