শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় লক্ষ টাকা জরিমানা
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কেটে নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বলধারা ইউনিয়নের চর মগড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন খান। এ সময় অভিযুক্ত মাটি ব্যবসায়ী মো. জিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

অভিযানকালে দুইটি পৃথক স্থানে চলমান মাটিকাটা কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত দুইটি এক্সকাভেটর (খননযন্ত্র) অকার্যকর করে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন খান বলেন, ‘কৃষিজমির উর্বর টপসয়েল কেটে নেওয়া হলে জমির উৎপাদন ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close