রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
বান্দরবানে সেনা জোনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র রমজান উপলক্ষে বান্দরবান সেনা জোনের উদ্যোগে গরিব, অসহায় পরিবার ও এতিমখানার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সদর সেনা জোন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন সেনা জোনের উপ অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান।

এ সময় সদর জোনের স্টাফ অফিসার মেজর রবিউল ইসলাম, বিভিন্ন মসজিদ ও এতিখানার দায়িত্বপ্রাপ্ত ইমাম, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন এলাকার গরিব ও অসহায় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় সেনা জোনের উপ অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান বলেন, ‘রমজান মাসে গরিব, অসহায় ও খেটে খাওয়া মানুষদের কথা চিন্তা করে এ উদ্যোগ। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে নিরাপত্তা প্রদানের পাশাপাশি পার্বত্য এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।’
 
আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনীর এ কর্মকর্তা। 

অনুষ্ঠানে বান্দরবান সদর জোনের আওতাধীন বিভিন্ন এলাকার পাঁচশত পরিবার ও মাদ্রাসা-এতিমখানার দায়িত্বপ্রাপ্তদের মাঝে চাল, ডাল, মুড়ি, ছোলা, তেল, খেজুরসহ বিভিন্ন ইফতার সামগ্রী প্রদান করা হয়। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close