শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলায় স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধে হত্যার দায়ে রেজাউল ইসলাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ নভেম্বর রাতে গাংনী উপজেলার ধলা গ্রামে নিজ বাড়িতে স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশে ফেলে রাখেন রেজাউল। পরে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করলেও পুলিশের তদন্তে বিষয়টি উদ্ঘাটিত হয়। নিহতের মা বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহতাব উদ্দিন তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। পুলিশি জিজ্ঞাসাবাদে এবং পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে রেজাউল স্ত্রীকে পরকীয়ার সন্দেহে হত্যার কথা স্বীকার করেন।

সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় রেজাউল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।

কেকে/এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close