রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      
দেশজুড়ে
পাকুন্দিয়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাছির উদ্দীন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর পাকুন্দিয়া-মঠখোলা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র হলেন নাছির উদ্দীন উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে ও চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার হোসেন্দী মানিক কবিরাজের বাড়ি থেকে শরীর ব্যাথার ঔষধ নিয়ে মোটরসাইকেলে করে পাকুন্দিয়া হয়ে বাড়িতে যাচ্ছিলেন নাছির উদ্দীন। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশাটি পাকুন্দিয়া থেকে মঠখোলার দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলটি পৌর সদরের নিশ্চিতপুর পাঁচতলা এলাকায় পৌঁছালে উভয়ের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নাছির উদ্দীন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোবারক হোসেন বিষয়টি খোলা কাগজকে নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close