শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কেশবপুরে গরুর পচা মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৭ পিএম আপডেট: ২৬.০২.২০২৬ ৪:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলায় গরুর পচা মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী জাকির হোসেনকে (৩৫) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা পচা মাংস মাটি চাপা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অলকেশ সরকার, পৌর স্যানিটারি ইন্সপেক্টর সুজয় বিশ্বাসসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের পুরাতন শ্রীগঞ্জ ব্রিজের পাশে জাকির হোসেন গরুর পচা মাংস বিক্রি করছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেখসোনা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ব্যবসায়ী জাকির হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

রেখসোনা খাতুন বলেন, ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত পচা মাংস মাটি চাপা দেওয়া হয়েছে।’
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কেশবপুর    পচা মাংস    জরিমানা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close