শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
সোনারগাঁয়ে জমি দখলের অভিযোগ, বালু ভরাট বন্ধ করেছে প্রশাসন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দী সংলগ্ন মিরেরচর মৌজায় স্থানীয়দের পৈতৃক সম্পত্তিতে জোরপূর্বক বালু ভরাট করে দখলের অভিযোগ উঠেছে কনকর্ড রিভার ভিউ ফ্যাক্টরি লিমিটেডের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে বালু ভরাটের কাজ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে প্রশাসন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভুক্তভোগীরা গণমাধ্যমকে এসব তথ্য জানান। 
 
ভুক্তভোগী সুজন খন্দকার, শাহপরান ও নাসিমা জানান, রাতের আঁধারে ড্রেজার দিয়ে তাদের জমিতে বালু ফেলা হয়েছে।

তারা দাবি করেন, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি। কোনো ধরনের পূর্ব অবগতি বা অনুমতি ছাড়াই বালু ভরাট করা হয়েছে। এতে জমির প্রকৃতি পরিবর্তন হয়েছে।
  
স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, ‘সুজন খন্দকারের ডাকে আমরা ঘটনাস্থলে গিয়ে বালু ফেলার প্রমাণ দেখতে পাই। দিনের বেলাতেও বালু ভরাটের কাজ চলতে দেখেছি।’

কনকর্ড রিভার ভিউ ফ্যাক্টরি লিমিটেডের মিডিয়া ম্যানেজার শামিম ভুইয়া বলেন, ‘আমরা বালু ভরাটের কাজ করছি। জমি নিয়ে কারও দাবি থাকলে ফ্যাক্টরির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি।’
 
সনমান্দী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে বালু ভরাটের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে বালু ফেলা বন্ধ করা হয়েছে। জমির কাগজপত্র যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁ    জমি দখল    বালু ভরাট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close