রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে পঁচিশ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে ২৫ জন মেয়ে শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) আর্থিক সহযোগিতায় এসব বাইসাইকেল বিতরণ করে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)। 
   
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে জেলা সদরের ফুলতলা বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে এই বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।
 
বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল তুলে দেন প্রধান অতিথি জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা। 
   
ইউএসএসের নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ফিরোজ সরকার, ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আকতারুল ইসলাম, ফুলতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুল ইসলাম, ইউএসএসের কর্মকর্তা আব্দুল কুদ্দুস সরকার, আব্দুর রউফ, ওমর ফারুক প্রমুখ।
  
আব্দুল কুদ্দুস সরকার বলেন, ‘সদর উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ২৫ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল প্রদান করা হয়েছে। তারা সকলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে পড়ছে। প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনে। মেয়ে শিক্ষার্থীদের স্কুল থেকে ঝড়ে পড়া ও বাল্য বিবাহ রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে বিদ্যালয়ে যাতায়াত সুবিধাসহ লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়বে এসব শিক্ষার্থীর।’

কেকে/এসএ



আরও সংবাদ   বিষয়:  নীলফামারী    ছাত্রী    বাইসাইকেল বিতরণ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close