শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় আখেরুল হত্যা মামলার মূল অভিযুক্ত গ্রেপ্তার
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বহুল আলোচিত আখেরুল হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। যৌথ অভিযানে মূল অভিযুক্ত আব্দুল বাতেনকে (৪০) ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। 
 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের ৩২ নম্বর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা থেকে রংপুরে এনে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়।
   
আব্দুল বাতেন গঙ্গাচড়া সদরের ভুটকা গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

রংপুর জেলা পুলিশ সূত্রে জানা যায়, গঙ্গাচড়া মডেল থানার মামলার তদন্তে বাতেনকে প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। 

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে ৮ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ১০টার দিকে আখেরুল ইসলাম ওরফে আখের মালিপের বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে অভিযুক্ত তার পিছু নেয়। পরে একটি বাঁশঝাড়ের আড়াল থেকে বের হয়ে লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। আখেরুল মাটিতে পড়ে গেলে তাকে একাধিকবার আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়। এ ঘটনায় নিহতের ভাই গঙ্গাচড়া মডেল থানায় মামলা দায়ের করেন।
 
রংপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, ‘রংপুর জেলা পুলিশ ক্লুলেস ও চাঞ্চল্যকর মামলাগুলোর রহস্য উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা দ্রুততম সময়ে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়া    আখেরুল হত্যা মামলা    অভিযুক্ত    গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close