সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৬ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

দীর্ঘ ১৮ মাস পর কিশোরগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত দলটির পরিত্যক্ত কার্যালয়ে ১০ জনের একটি দল এসে এই পতাকা উত্তোলন করে। এরপরে আওয়ামী লীগের কার্যালয়ের পাশে মোবাইলে ধারণ করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের কার্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি ব্যানার টাঙানো হয়েছে। ব্যানারে লেখা রয়েছে, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে।’ এ ছাড়া ব্যানারের নিচের অংশে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের মেজো ছেলে রাসেল আহমেদ তুহিনের নাম উল্লেখ রয়েছে। এ সময় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

তবে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের ঘটনায় কিশোরগঞ্জ জেলাজুড়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির কার্যক্রমে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। কেউ এটিকে দলের পুনর্জাগরণের সূচনা হিসেবে দেখছেন, আবার কেউ বর্তমান প্রেক্ষাপটে (দলের কার্যক্রম নিষিদ্ধ থাকা) ঝুঁকিপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন।

এদিকে পাশের ফুটপাতের এক ব্যবসায়ী জানান, দশজনের একটি দল জাতীয় পতাকা নিয়ে এসে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে স্লোগান দেয়। পরে তারা বাশের একটি খুঁটির সঙ্গে পতাকাটি বেঁধে রেখে সেখান থেকে চলে যায়। তবে পরে ঘটনাস্থলে গিয়ে আর জাতীয় পতাকাটি দেখা যায়নি।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা খোলা কাগজকে বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা এটি খতিয়ে দেখছি।’

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে এবং ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র-জনতা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কয়েক দফা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেখানে অস্থায়ী চায়ের দোকান বসেছে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  জয় বাংলা   স্লোগান   আওয়ামী লীগ কার্যালয়   পতাকা উত্তোলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close