শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
ঈদের আগেই ফ্যামেলি কার্ড পাবো : জাহান্দার আলী
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুর-২ আসনের সাংসদ জাহান্দার আলী মিয়া বলেছেন, ‘বর্তমান সরকার নির্বাচনের পূর্বেই বলেছে যে আমাদের ফ্যামেলি কার্ড আছে, কৃষি কার্ড আছে আর স্বাস্থ্য কার্ড আছে। বিএনপির ৩১ দফায় রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্যে এই কার্ডের ব্যাপারে বলা হয়েছে। ঈদের আগেই আমরা ফ্যামেলি কার্ড পাবো।’
 
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
     
সভায় তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই কয়েকটা উপজেলায় পরীক্ষামূলকভাবে ফ্যামেলি কার্ড দিয়েছি। আটটি বিভাগের ১৪টি উপজেলায় এই কার্ড দেওয়া হয়েছে।’
        
তিনি আরোও বলেন, ‘আশা করছি ঈদের আগেই আমরা ফ্যামেলি কার্ড পাবো। সরকার যে উদ্যোগটা নিয়েছে এটা সুন্দর। এটা দলীয়ভাবে আসবে না। এটা সমাজসেবার মাধ্যমে অনলাইনে বিতরণ করা হবে। বিগত দিনে এসব ভাতা নিয়ে খুব সমালোচনা হয়েছে। বিএনপি সরকারের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।’
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম। 

এ সময় রাজৈর উপজেলা বিএনপি ও মাদারীপুর জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। 
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ফ্যামেলি কার্ড    জাহান্দার আলী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close