সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
গজারিয়ায় ব্যবসায়ীকে হত্যাচেষ্টা মামলায় একজন আটক
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

​মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় ব্যবসায়ী কাইয়ুম দেওয়ানের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি জহিরুল ইসলামকে (৬৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে। তিনি ওই এলাকার আলোচিত সন্ত্রাসী সাজেদুল হক লালুর শ্বশুর বলে জানা গেছে।
 
​র‍্যাব-১০’-এর একটি সূত্র জানায়, ব্যবসায়ী কাইয়ুম দেওয়ানের ওপর হামলার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিল। গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় জহিরুল ইসলামের অবস্থান শনাক্ত করা হয়। বৃহস্পতিবার দুপুরে র‍্যাবের একটি আভিযানিক দল সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গজারিয়া থানা সূত্রে জানা গেছে, কেবল ব্যবসায়ী কাইয়ুম দেওয়ান হত্যাচেষ্টা মামলাই নয়, জহিরুল ইসলামের বিরুদ্ধে আরও একটি মামলায় ওয়ারেন্ট ছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গত ৬ ফেব্রুয়ারি বিকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে নয়ন-পিয়াস বাহিনীর সদস্যদের হামলায় একজন গুলিবিদ্ধসহ দুইজন আহত হন। আহতদের একজন কাইয়ুম দেওয়ান (৪২)। তিনি গুয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য বাড়ি ভাড়া দিয়েছিলেন। এ ঘটনায় তার আত্মীয় শরীফ প্রধানও (৪১) আহত হন।
 
মামলার বাদী ভুক্তভোগীর বড় ভাই ইউপি সদস্য হালিম দেওয়ান বলেন, ‘কিছুক্ষণ আগে আমরা জহিরুলের আটকের খবর পাই। এই ঘটনায় অভিযুক্ত বাকিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’
 
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘র‍্যাব কর্তৃক আটক আসামিকে গজারিয়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। হস্তান্তরের পর তাকে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে আদালতে প্রেরণ করা হবে।’
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া    হত্যাচেষ্টা    আটক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close