রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বাঞ্ছারামপুরে ভেজাল কসমেটিকস বিক্রি করায় এক লাখ টাকা জরিমানা
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৮ পিএম আপডেট: ২৬.০২.২০২৬ ১০:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অনুমোদনহীন ও মানহীন পণ্য বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়েছে। অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
  
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার প্রতাপগঞ্জ বাজারের একটি শপিং মার্কেটে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রসিকিউশনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানে ‘স্বপ্ন ছোঁয়া’ ও ‘ছয় তারা’ নামের দুটি প্রতিষ্ঠানকে অনুমোদনহীন ও বিক্রয়-নিষিদ্ধ কসমেটিকস পণ্য বিক্রির দায়ে দোষী সাব্যস্ত করা হয়। প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
 
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়া।

তিনি বলেন, ‘জনস্বার্থে এবং বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের বৈধ ও অনুমোদিত পণ্য বিক্রির আহ্বান জানানো হয়েছে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  বাঞ্ছারামপুর    ভেজাল কসমেটিকস জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close