রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
করিম-বানু ফাউন্ডেশনের বিনামূল্যে কুরআন ও নামাজ শিক্ষা কোর্স
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৮ পিএম
ছবি: ত্রিশাল উপজেলায় কুরআন ও নামাজ শিক্ষা কোর্স

ছবি: ত্রিশাল উপজেলায় কুরআন ও নামাজ শিক্ষা কোর্স

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় পাঁচটি কেন্দ্রে নারীদের বিনামূল্যে সহীহ শুদ্ধভাবে কুরআন ও নামাজ শিক্ষা কোর্স চালু করেছে করিম-বানু ফাউন্ডেশন।
  
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পৌর শহরের দরিরামপুর এলাকায় প্রতিষ্ঠিত মার্কাজুত তাহফিজ মাদরাসায় কোর্সের কার্যক্রম পরিদর্শন করেন ফাউন্ডেশনের কর্মকর্তারা।
 
ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন নিজস্ব অর্থায়নে নারীদের জন্য বিনামূল্যে এই কুরআন ও নামাজ শিক্ষা কোর্স চালু করেন। এখানে বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া ২৭ জন ছাত্রী অংশগ্রহণ করছে।

পরিদর্শন কালে ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, করিম-বানু ফাউন্ডেশনের সদস্য এইচএম জোবায়ের হোসাইন, সাংবাদিক এসএম মাসুদ রানা ও মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবু তাহের মিসবাহ উপস্থিত ছিলেন।
 
এ সময় জুবায়ের বলেন, ‘নারী, কিশোরী ও স্কুলের ছাত্রীরা যাতে সহীহ শুদ্ধভাবে কুরআন পড়তে পারে, সে জন্য করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন নিজস্ব অর্থায়নে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এই কোর্স চালু করেছেন। সহীহ শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত ও নামাজ শিখাতেই এই উদ্যোগ।’
 
ইউসুফ হোসেন বলেন, ‘আমরা রমজান মাস উপলক্ষে করিম-বানু ফাউন্ডেশনের পক্ষ থেকে নারী, কিশোরী ও বিভিন্ন স্কুলের ছাত্রীদের সহীহ শুদ্ধভাবে কুরআন ও নামাজ শেখার ব্যবস্থা করেছি। সেই সঙ্গে দেশব্যাপী অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে কয়েক শত অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।’
 
উল্লেখ্য, ‘মানবতার পাশে, মানুষের কল্যাণে’ এই স্লোগানকে ধারণ করে করিম-বানু ফাউন্ডেশনের উদ্যোগে এ বছর সারাদেশে কয়েক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  করিম-বানু ফাউন্ডেশন    কুরআন    নামাজ শিক্ষা    কোর্স   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close