রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
দেশজুড়ে
পাটগ্রামে নিম্নমানের টিসিবির পণ্য বিক্রয়ের অভিযোগ
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলছে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম। নিম্নমানের পণ্য বিক্রয়ের অভিযোগ করেছেন ক্রেতারা।
      
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত কার্ডধারীদের মধ্যে টিসিবি পণ্য বিতরণ করা হয়। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। 
 
  
পাটগ্রাম পৌরসভার নয়টি ওয়ার্ডে ৬০০ টাকায় পাঁচ কেজি চাউল, দুই লিটার তেল, এক কেজি চিনি, দুই কেজি মসুরের ডাল ও এক কেজি ছোলা বিতরণ শেষ হয়েছে।
     
অধিকাংশ ভোক্তারা জানান, এবার নিম্নমানের পণ্য বিতরণ করা হয়েছে। যার মধ্যে সোয়াবিন ও রাইস ব্র্যান্ড তেলের ঢাকনা খুললেই পচা গন্ধ পাওয়া যায়। চালেও পচা গন্ধ পাওয়া যায়। 

পাটগ্রাম পৌরসভার ভোক্তা রাবেয়া বেগম বলেন, ‘মাঝে মাঝে তেল ভাল আসলেও এবারে অত্যন্ত নিম্নমানের তেল দিয়েছে। তেলের বোতলের ঢাকনা খুললেই গন্ধ লাগে।’

ভোক্তা সুমন বলেন, ‘বাজারের সব থকে নিম্নমানের তেল দিয়েছে, চালও খুব বাজে।’
  
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি, তবে কেউ অভিযোগ করেননি। যদি কোন ভোক্তা অভিযোগ করে, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
 
উপজেলা আইনশৃঙ্খলা সভায় নিম্নমানের পণ্য বিতরণের বিষয়টি উত্থাপিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু তদারকির মাধ্যমে বিতরণের আশ্বাস প্রদান করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  পাটগ্রাম    নিম্নমান    টিসিবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close