শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
কুষ্টিয়া মেডিকেল কলেজ ও সদর হাসপাতাল ঘিরে একাধিক অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও সদর হাসপাতালকে ঘিরে একাধিক লিখিত অভিযোগ এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেগুলো অবহিত করে দ্রুত সংশোধনের জন্য সময় দেওয়া হয়েছে। কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্টরা ভুল স্বীকার করে মাফ চেয়েছেন। তারা জানিয়েছেন, কিছু বিষয় তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং ওপরমহলের সিদ্ধান্তের কারণে এমনটি হয়েছে। তখন আমি স্পষ্ট করে বলেছি। কুষ্টিয়ায় কোনো ‘উপরওয়ালা’ নেই, উপরওয়ালা এখন আমি। সুতরাং কোনো সমস্যা হলে সরাসরি আমাকে জানাবেন।’

এমপি আমির হামজা আরও বলেন, ‘কুষ্টিয়া জেলা ও আশপাশের জেলার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে দুটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও সেগুলো বাস্তবায়ন একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হবে।’ 

এছাড়া আরও ৭টি বিষয় নিয়ে কাজ চলছে, পর্যায়ক্রমে সেগুলোও বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   হাসপাতাল   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close