সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
ফটিকছড়িতে চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়িতে একটি ইটভাটা মালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী ব্যবসায়ী মো. শফিউল আলম মামলাটি করেন।

মামলায় হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আলাউদ্দিনসহ অজ্ঞাত ২-৩ জনকে বিবাদী করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে ভূজপুর থানার ওসিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী মো. ওসমান গনি।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, গত ১১ ফেব্রুয়ারি আসামিরা ভুক্তভোগীর ‘এন এস ব্রিকফিল্ডে’ গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে ৪ দিনের সময় দেন। ১৫ ফেব্রুয়ারি বিকালে পুনরায় গিয়ে টাকা চাইলে অস্বীকৃতি জানানোয় শফিউল আলমকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়। এসময় ইটভাটার ইঞ্জিন ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করা হয় বলে অভিযোগ করা হয়। 

অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘সেদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে প্রশাসন ও পুলিশ অবৈধ ইটভাটায় অভিযান চালায়।’ 

জনপ্রতিনিধি হিসেবে তিনি সেখানে উপস্থিত ছিলেন। চাঁদা দাবির অভিযোগ ‘বানোয়াট’ বলে দাবি করেন তিনি।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   চাঁদা   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close