সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
চুরির ঘটনায় উত্তেজনা
লক্ষ্মীপুরে পুলিশের ওপর হামলায় আহত ৩
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড চৈতাল্লা দীঘির পাড় এলাকায় অটো রিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে এ ঘটনায় পুলিশের ওপর হামলা হয়। এতে পুলিশের তিন সদস্য আহত হন।

ঘটনাটি বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইফতারের পর সংঘটিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হায়দার আলী বেপারী বাড়ির বাসিন্দা মো. কালা মিয়ার একটি অটো রিকশা চুরি হওয়ার পর সন্দেহভাজন একজনকে স্থানীয়রা আটক করে শারীরিক নির্যাতনসহ মারধর করেন। ৯৯৯- কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ আটককৃত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিতে চাইলে স্থানীয়দের একাংশ তাদের ছেড়ে দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায়। এতে তিনজন পুলিশ সদস্য আহত হন।

স্থানীয়রা ‘নিজেদের বিচার নিজেরা করবে’ দাবি তুলে চোর গ্রেপ্তারের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  লক্ষ্মীপুর   পুলিশ   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close