শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
বুড়িচংয়ে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটায় জরিমানা
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগে এক ড্রাম্প ট্রাকের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বুড়িচং থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

জানা যায়, উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত. হাফিজ মিয়ার ছেলে মোহাম্মদ আবুল খায়ের অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ড্রাম্প ট্রাক আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত আবুল খায়েরকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন বলেন, ‘কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। ভবিষ্যতেও অবৈধ মাটি কাটা ও পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’ 

উপজেলা প্রশাসন জানিয়েছে, ‘কৃষিজমি রক্ষায় এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।’

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  বুড়িচংয়   মাটি   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close