শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
গাজীপুরে মোটরসাইকেলের সাথে সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজার এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল চালক আহত হয়েছে বলে স্থানীয়রা জানান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গাজীপুরে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরণ মিয়া খোলা কাগজকে জানান, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে রাস্তার সঙ্গে ঘর্ষণ খেতে থাকে। একপর্যায়ে সৃষ্ট ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়ে বাসটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় সকাল ৮টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় সড়কে সাময়িক যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

আহত মোটরসাইকেল চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   মোটরসাইকেল   সংঘর্ষ   যাত্রীবাহী বাস   আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close