রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
পঁয়তাল্লিশ বছর পর বিএনপির মন্ত্রী পাওয়ায় খুশি ধনবাড়ী-মধুপুরবাসী
মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০২ পিএম
ছবি: ফকির মাহবুব আনাম স্বপন

ছবি: ফকির মাহবুব আনাম স্বপন

৪৫ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপির এমপি প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন। প্রথম বার এমপি হয়েই পূর্ণ মন্ত্রীত্ব পেয়েছেন তিনি। মন্ত্রীত্ব পাওয়ায় খুশি মধুপুর ও ধনবাড়ী এলাকাবাসী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠান শেষে ফকির মাহবুব আনাম স্বপনকে ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

ফকির মাহবুব আনাম স্বপন সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণ করেছেন। এ খবরে টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) অঞ্চলে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।
 
এর আগে তিনি এমপি না হয়েও অক্লান্ত চেষ্টা করে ২০০৬ সালে বৃহত্তর মধুপুর উপজেলা কে দুই ভাগে বিভক্ত করে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দিয়ে ধনবাড়ী উপজেলার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে প্রশাসনিক কার্যক্রম শুরু করে দেন। সেই থেকেই ধনবাড়ী অঞ্চলের উন্নয়নের দ্বার খুলে যায়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে গভীর সম্পৃক্ততা এবং দলীয় সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে তিনি মধুপুর ও ধনবাড়ী উপজেলার বেকার সমস্যা সমাধানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে শিক্ষিত বেকার তরুণ-তরুণীদেরকে বহুমূখী কর্মসংস্থানের সৃষ্টি করা সহ এলাকার নানা উন্নয়ন এবং নিরাপদ ধনবাড়ী-মধুপুর গড়তে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করছেন মধুপুর-ধনবাড়ীর বাসিন্দারা।
 
জাতীয় রাজনীতিতে টাঙ্গাইল-১ আসনের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হওয়ায় এ অঞ্চলসহ টাঙ্গাইল জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয়রা এটিকে মধুপুর-ধনবাড়ীর জন্য একটি ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  মন্ত্রী   ধনবাড়ী    মধুপুর   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close