রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সংস্কৃতি মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হলেন শালিখার সুমন
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন মাগুরার শালিখা উপজেলার ফারদিন হাসান (সুমন)। এ নিয়োগকে ঘিরে এলাকায় আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ফারদিন হাসানকে জাতীয় বেতন স্কেল–২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে (১৬,০০০–৩৮,৬৪০ টাকা) সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ব্যক্তিগত কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রী যতদিন পদে বহাল থাকবেন অথবা তাকে দায়িত্বে রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ ১৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।

ফারদিন হাসান শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের হুমায়ুন মোল্যার ছেলে। তিনি ২০১০ সালে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল থেকে মাধ্যমিক, ২০১২ সালে আড়পাড়া ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে ইতিহাস বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ২০২১ সালে মাগুরা ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন।

প্রজ্ঞাপন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানান। একই সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

জানা গেছে, ফারদিন হাসান দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শালিখা উপজেলা শাখা এবং স্বেচ্ছাসেবক দলের স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলীয় দুঃসময়ে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময় পরিবারের সদস্যদের নিয়ে একাধিক হামলা ও মামলার শিকার হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

সংস্কৃতি মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজের ফেসবুক পোস্টে ফারদিন হাসান সততার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন এবং তাকে এ দায়িত্ব দেওয়ায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি ও মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close