শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু
সৈয়দ মো. শহিদুল ইসলাম, সোনাইমুড়ী (নোয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৬ পিএম আপডেট: ২৭.০২.২০২৬ ৫:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উক্ত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
  
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে পৌরসভার দারুল ইমান মাদ্রাসার ছাদে জোনায়েদ (১১) ডিসলাইনের তার বৈদ্যুতিক লাইনের উপর ছুঁড়ে মারলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন। 
 
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
  
জুনায়েদ চাঁদপুরের মোতালেব থানার উত্তর পিংড়া গ্রামের কবিরাজ বাড়ির স্বপনের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে তার পরিবারের সাথে মাদ্রাসার পাশের ভবনে ভাড়া থাকতেন। তার বাবা সোনাইমুড়ী বাজারে ফার্নিচার ব্যবসা করে আসছেন।
   
প্রতিবেশীরা জানান, খোলা বৈদ্যুতিক তার কিংবা অসতর্ক সংযোগের কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। 

তারা দ্রুত বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এমন দুর্ঘটনা যেন আর কারও জীবনে না ঘটে সে জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা।
     
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বলেন, ‘নিহতের পরিবার কোন ধরনের অভিযোগ দায়ের করেননি। তারা মুচলেকা দিয়ে লাশ নিয়ে গেছেন।’
 
কেকে/এসএ



আরও সংবাদ   বিষয়:  সোনাইমুড়ী    বিদ্যুৎস্পৃষ্ট    মাদ্রাসা ছাত্র    মর্মান্তিক মৃত্যু   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close