শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
কুয়াকাটায় আগুনে ভস্মীভূত আটটি দোকান
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে আটটি ব্যবসা প্রতিষ্ঠান। এ সময় আরও তিনটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। 
    
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টায় দিকে কুয়াকাটা পৌর শহরের বেড়িবাঁধের বাইরে সি-কুইন হোটেল সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  
      
মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় দুইটি খাবার হোটেল, দুইটি কাপড়ের দোকান, একটি মুদি মনোহরী দোকান, একটি ঝিনুকের দোকান, একটি জেনারেটরের দোকান ও একটি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। 
 
খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি কেউ। 
  
কলাপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল হোসেন বলেন, ‘সকাল আটটার দিকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কুয়াকাটা    আগুন    ভস্মীভূত    দোকান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close